Wednesday, March 18, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবোঝাই বিকানের-গৌহাটি এক্সপ্রেসের ৪ টি বগি লাইনচ্যুত; ১২ কামরা ক্ষতিগ্রস্ত

Date:

Share post:

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ১৫৩৬৬ আপ বিকানের-গৌহাটি এক্সপ্রেস বিকেল ৫ টা নাগাদ লাইনচ্যুত হয়েছে। আর তাতে বহু মানুষের মৃ্ত্যুর আশঙ্কা করা হচ্ছে।দুমড়ে মুচড়ে গেছে ৪টি বগি। ১২ কামরা ক্ষতিগ্রস্ত। আশঙ্কা করা হচ্ছে লাইনের ফাটলেই এই দুর্ঘটনা ঘটেছে।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

রেল জানিয়েছে, ৪টি কামরা লাইন থেকে বেরিয়ে গিয়ে উল্টে গিয়েছে। জানা গিয়েছে, প্রচুর মৃত্যুর আশঙ্কা ময়নাগুড়ির দোমহনীতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা দৌড়ে আসেন। তখনই দেখেন ওই ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়েছে। একটি বগির উপর আরেকটি বগি উঠে গিয়েছে। আর তাতেই আশঙ্কা করা হয়েছে, বহু মানুষের মৃত্যু ঘটতে পারে।ইতিমধ্যেই তিন জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- সুদীপ অনুগামীদের রক্তদান শিবিরে হামলা, বিপ্লবকে হুঁশিয়ারি বিক্ষুব্ধ বিজেপি বিধায়কের

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ছিল ৪০কিমি/ঘন্টা। রেলের তরফ থেকে বলা হয়েছে যে ৪টি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার রিজার্ভেশন চার্ট বের করে মেলানো হচ্ছে।
যাদের সহজে উদ্ধার করা যায় তাদের উদ্ধার করা হচ্ছে।যাদের উদ্ধার করতে পারা যাচ্ছে না তাদের যান্ত্রিক শক্তি প্রয়োগ করে উদ্ধার করা হচ্ছে।ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুল্যান্স। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে বের করে আনা হচ্ছে যাত্রীদের।

রেলের তরফ থেকে এলাকার সদর হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য কথা বলা হয়েছে।
উদ্ধারকাজ এখন চলবে বলে রেল জানিয়েছে। ঘটনাস্থলে  ডি আর এম আলিপুর দিলীপ সিং ও রেলের অন্যান্য আধিকারিকরা। খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...