Wednesday, June 24, 2026

Weather Forecast:আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কবে জাঁকিয়ে পড়বে শীত?

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত ৷ তবে এর জেরে আজও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত চলবে এই আর্দ্রতা দাপট। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মকরসংক্রান্তিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও পূর্বাভাস নেই।

আরও পড়ুন:Makar Sankranti:পৌষ সংক্রান্তি কী? কেনই বা এই তিথিকে পবিত্র হিসেবে মানা হয় জানেন?

কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তন আর সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এই দুয়ের প্রভাবেই এই বৃষ্টিপাত হবে বলে জানান হয়েছে।

গত মঙ্গলবার থেকে পৌষমাসে অকাল  বর্ষণের জেরে তাপমাত্রাতেও পরিবর্তন এসেছে।তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের তাপমাত্রা বেড়েছে।যার জেরে রাজ্যজুড়ে উধাও শীতের আমেজ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং কাল, শুক্রবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার থেকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই শুকনো আবহাওয়া ৷ পারদের পতন শুরু হবে ৷ গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা নামতে শুরু করবে শনিবার থেকে ৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...