Monday, June 22, 2026

Ashwini Vaishnaw: রাতেই হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশে রওনা রেলমন্ত্রীর

Date:

Share post:

দুর্ঘটনার খবর পেতেই ময়নাগুড়ির উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মাঝ রাতেই হাওড়া স্টেশনে পৌঁছন তিনি। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, “খুব দুঃখজনক ঘটনা। যাত্রীদের উদ্ধার করাই প্রাথমিক লক্ষ্য।”এরপর বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সব ঠিক থাকলে শুক্রবার ভোরেই সেখানে পৌঁছে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন:রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ অভিষেকের, সর্বশক্তি দিয়ে উদ্ধারকার্যে ‘যুবশক্তি’র সদস্যরা

রেলমন্ত্রীর সঙ্গে রয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।দুর্ঘটনাস্থল খতিয়ে দেখবেন তিনি বলে জানা গেছে। এ ছাড়াও রয়েছেন রেল বোর্ডের ডিজি (সেফটি)। কী কারণে দুর্ঘটনা ঘটল, কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, রেললাইনে কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখবেন তিনি।

বৃহস্পতিবার রেল দুর্ঘটনার খবর পেতেই শোকপ্রকাশ করেন রেলমন্ত্রী। টুইটে তিনি লেখেন, ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। পরে টুইট করেও জানান, উদ্ধারকাজের উপর তিনি সর্ব ক্ষণ নজর রাখছেন। এরপরই মধ্যরাতে হাওড়া পৌঁছন তিনি । সেখানে পৌঁছতেই রেল দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে তিনি জানান, যে সব যাত্রী আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আগামী দিন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকটাও নজর রাখা হবে।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...