Tuesday, June 23, 2026

বিধাননগরে ১০ দিগন্তের ইস্তেহার প্রকাশ: নিকাশি, পানীয় জল সহ এলাকার উন্নয়নে জোর

Date:

Share post:

কলকাতা পুরনিগমের মতো বিধাননগর পুরনিগমের(bidhannagar corporation) জন্যও ১০ দিগন্তের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস(TMC)। শুক্রবার সল্টলেকের দিশারি ভবনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশিত হল। নিকাশি ও নর্দমা ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য, সংযুক্ত এলাকার উন্নয়নের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে।

২০১০ থেকে বিধাননগর পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তা কর্পোরেশন হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি বিধানসভা। মূল সল্টলেক, রাজারহাট নিউটাউন, লেকটাউন- কেষ্টপুর- বাগুইহাটি সহ দত্তাবাদ, কুলিপাড়া, পোলেনাইট, মহিষবাথানের মত সংযুক্ত এলাকার সার্বিক উন্নয়নে আরও বেশি করে জোর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাংসদ সৌগত রায় ও বিধাননগরের বিধায়ক সুজিত বোস বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কলকাতা পুরভোটের সময় যে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ মানুষ নির্বিঘ্নে নিজেদের ভোট নিজেরা দেবেন। বিধাননগর পুর নির্বাচনে কোনোরকম অশান্তি হবে না। বিধাননগরবাসী নির্ভয়ে ২২ জানুয়ারি ভোট দেবেন। মানুষের যা রায় দেবে তা মাথা পেতে নেব।

আরও পড়ুন:এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়, নদীর চরে মিলল টাটকা পায়ের ছাপ

এদিন প্রবীন সাংসদ সৌগত রায়, বিধায়ক সুজিত বোস, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিকদের উপস্থিতিতে ১০ দিগন্তের খতিয়ান পড়ে শোনানো হয়। উপস্থিত ছিলেন বিদায়ী পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, তাপস চ্যাটার্জী সহ ৪১ টি ওয়ার্ডের বেশিরভাগ প্রার্থীই।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...