Tuesday, June 23, 2026

এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়, নদীর চরে মিলল টাটকা পায়ের ছাপ

Date:

Share post:

বাঘের(Tiger) আতঙ্ক কাঁটা এবার দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা। নদীতে জল ফেলতে যাওয়ার সময় এদিন সকালে এলাকার মৎস্যজীবীদের নজরে আসে রয়েল বেঙ্গলের পায়ের ছাপ। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার(PatharPratima) পূর্ব শ্রীপতিনগরের কে প্লটের হাজার বিঘায়। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা(ForestWorker)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নদীর চরের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে ঠাকুরান নদীর চরেও। নদীর ওপারেই আজমলমারি ও ঢুলিভাসানির জঙ্গল। ফলে বাঘটি আবার জঙ্গলে ফিরে গিয়েছে নাকি এলাকাতে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ব্যাঘ্র আতঙ্কের খবর বনদপ্তরে পৌছানোর পরই ঘটনাস্থলে পৌঁছেছেন রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। রামগঙ্গার রেঞ্জার অসীম দণ্ডপাট বলেন, “পায়ের ছাপগুলি যে বাঘের তা নিশ্চিত। সমস্ত সরঞ্জাম নিয়ে বনকর্মীরা এলাকায় পৌঁছে বাঘটি কোথায় আছে তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আশা করি সব জানা যাবে।”

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী চেয়েছেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, গত সোমবার বাঘের আতঙ্ক ছড়িয়েছিল গোসাবার মথুরাখণ্ড এলাকায়। বাঘের হামলায় মৃত্যু হয়েছিল বেশ কিছু গবাদি পশুর। যদিও ২৪ ঘন্টার মধ্যেই বাঘটিকে খাঁচাবন্দি করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন বনকর্মীরা। সেই ঘটনার পর এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...