Saturday, June 27, 2026

ফের চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে আতঙ্ক চিনে

Date:

Share post:

সম্প্রতি চিনে (China)  ফের করোনার (Corona)  সংক্রমণ বাড়ছে। সংক্রমণ ঠেকাতে বড় ধরনের কড়াকড়ির পথে হেঁটেছে জিন পিং সরকার। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে কার্যত আতঙ্কে গুটিয়ে গিয়েছেন চিনের বাসিন্দারা। কোনও একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর এলে সঙ্গে সঙ্গেই সেই এলাকাটি ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এমনকী, আক্রান্ত এলাকার প্রত্যেকটি মানুষকে ধাতব বাক্সে ভরে কমপক্ষে ৭ দিন বন্দি করে রাখা হচ্ছে। সেই ধাতব বাক্সে হাত-পা ছড়িয়ে শোয়া-বসা যায় না। এমনকী, বাক্সে থাকা মানুষকে দুবেলা যা খেতে দেওয়া হচ্ছে তাতে পেট ভরছে না বলে অভিযোগ।

প্রসঙ্গত করোনা উদ্বেগ কিছুতেই আর কমছে না। প্রথম ঢেউ থেকেই সবার আগে আঙ্গুল উঠেছে চিনের দিকে। এবার তৃতীয় ঢেউ সামাল দিতে কার্যত নাজেহাল চিনা সরকার। ইতিমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ বাক্সের ব্যবস্থা। বাক্সের ভিতরেই রয়েছে শৌচাগার। ফলে একবার কাউকে ওই বাক্সের ভিতর ঢুকিয়ে দেওয়া হলে তিনি ৭ দিনের আগে ওই ধাতব বাক্সের বাইরে আসতে পারছেন না। চিন (China) জিরো টলারেন্স কোভিড (Covid 19) নীতি নিয়েছে। তাই কোথাও একজন করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি মানুষের করোনা পরীক্ষা হচ্ছে। কারও রিপোর্ট যদি পজিটিভ হয় তখন এলাকার সমস্ত বাসিন্দাদের ওই ধাতব ও বাক্সে বন্দি করে রাখা হচ্ছে কমপক্ষে সাতদিন।

আরও পড়ুন – Guideline: কোভিড পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন স্বাস্থ্য দফতরের, এক নজরে কী আছে তাতে 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...