Thursday, June 25, 2026

Roopa Ganguly:বিজেপির অস্বস্তি বাড়িয়ে ট্রেন দুর্ঘটনার CBI তদন্তের দাবি করলেন দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

বিজেপির অস্বস্তি বাড়িয়ে ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। ফেসবুক পোস্টে তাঁর চাঞ্চল্যকর মন্তব্য, ‘সামনে নির্বাচন, অনেক বছর রেল নিয়ে কোনও বাজে খবর হয়নি৷ মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা৷’ এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই বিকানের এক্সপ্রেসের বেলাইন হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ৷

আরও পড়ুন:Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

দুর্ঘটনার পর ফেসবুকে রূপা লেখেন,’ ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কি বেচারা বোঝে, ভাই সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা।’



ইতিমধ্যেই জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল৷ কিন্তু তাঁর যে সেই তদন্তে আস্থা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়৷ এখনও পর্যন্ত জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তদন্তে রেলমন্ত্রী রেলের যন্ত্রাংশের গোলযোগ বলেই ব্যাখ্যা করেছেন। কিন্তু দলের সাংসদ হয়েও রূপা গঙ্গোপাধ্যায়ের এই অভিযোগ বিজেপি-কেও অস্বস্তির মধ্যে ফেলে দিল৷

প্রসঙ্গত এর আগে কলকাতা পুরসভায় বিজেপি-র প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যু এবং পরে পুরভোটে তাঁর স্বামীকে টিকিট না দেওয়া নিয়েও একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রূপা৷ এবার ট্রেন দুর্ঘটনা নিয়েও রূপার এই পোস্টে নতুন বিতর্ক শুরু হল৷

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...