Friday, April 3, 2026

Weather Forecast: মকর সংক্রান্তিতে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে শীত কবে?

Date:

Share post:

মকর সংক্রান্তির দিনেও আকাশের মুখভার। কনকনে শীত নেই। নেই মৃদু রোদের আলো। উল্টে পৌষের শেষদিনেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আজ দিনভর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

আরও পড়ুন:মকর সংক্রান্তিতে ভোর থেকেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি তো হবেই, এছাড়াও,  দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। তবে, দুই দিনাজপুর, মালদা, কুচবিহারে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী রবিবার থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। সোমবার থেকে ফের দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে রাজ্যে। তাই শনি ও রবিবার সাময়িক শীতের আমেজ ফের উধাও হতে পারে। সোম এবং মঙ্গলবারও এমনই থাকবে আবহাওয়া। আগামিকাল থেকে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা কমবে বলে ইঙ্গিত। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে বাদ বাকি জেলাতে আগামিকালের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামিকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি কমবে।

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...