Tuesday, June 23, 2026

TMC Goa: কোণঠাসা বিজেপি, গোয়ায় দেদার যোগদান তৃণমূলে

Date:

Share post:

গোয়া বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জনসংযোগ কর্মসূচি জোরদার করছে তৃণমূল কংগ্রেস। শনিবার এই ধারা অব্যাহত রেখে গোয়ার গন্ডংরিম পঞ্চায়েতের প্রধান অশোক ভেলিপ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সাংসদ ও গোয়ায় দলের কো-ইনচার্জ সুস্মিতা দেব ও তৃণমূল কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রর উপস্থিতিতে দলে যোগ দেন অশোক ভেলিপ।

আগামী ১৭ জানুয়ারি গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। কথা হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেতৃত্বের সঙ্গেও। ১৪ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিস্তার ও প্রস্তুতি নিচ্ছে দল। ইতিমধ্যেই গোয়াবাসীকে দেওয়া তৃণমূলের প্রতিশ্রুতির গৃহলক্ষ্মী কার্ড ও যুবশক্তি কার্ডের ঘোষণা তুমুল কৌতুহল তৈরি করেছে। দলের নেতারা বলছেন, রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার মতই উন্নয়নের বিকল্প মডেল দেখবে গোয়াবাসী। একদিকে ক্ষমতাসীন বিজেপি সরকারের অনুন্নয়ন এবং অন্যদিকে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতার অভাব। তিতিবিরক্ত গোয়ার সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে গোয়াবাসীর স্বার্থে বিকল্প মডেলের প্রচার করছে তৃণমূল।

আরও পড়ুন- একদিনে ঘোষণা করা হোক রাজ্যের সব পুরসভার ফল, কমিশনকে চিঠি দিয়ে আবেদন বামফ্রন্টের

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...