Friday, March 13, 2026

Covid Update:উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ, চোখরাঙাচ্ছে ওমিক্রন

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রোজই রেকর্ড হারে বাড়ছে করোনা। শুক্রবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল শনিবারের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ৬৮ হাজার ৮৫৩ জন। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও।

আরও পড়ুন:Containment Zones: সংক্রমণ বাড়তেই কলকাতায় বাড়ানো হল কনটেইনমেন্ট জোন

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪০২ জন। এনিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জন। অস্বস্তি বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন।

এর মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪১। দৈনিক সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। সেখানে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন।

spot_img

Related articles

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...