Wednesday, June 24, 2026

UttraPradesh: প্রথম দু’দফার ১০৫ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, যোগী লড়বেন গোরক্ষপুর থেকে

Date:

Share post:

১৪ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে(Uttarpradesh) ৭ দফায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। সেই নির্বাচনকে নজরে রেখে কংগ্রেসের পর এবার প্রথম দু’দফার ১০৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর সেই প্রার্থী তালিকায় দেখা গেল বড় চমক। এই প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। তাও আবার জল্পনার আযোধ্যা নয়, ‘ঘরের মাঠ’ গোরক্ষপুর(Gorrakhapur) থেকে।

এতদিন শোনা যাচ্ছিল নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি বজায় রেখে অযোধ্যা থেকে নির্বাচনে লড়বেন যোগী আদিত্যনাথ। অযোধ্যার বিজেপি বিধায়ক বেদপ্রকাশ গুপ্ত যোগীর জন্য নিজের আসন খালি করতেও রাজি ছিলেন। কিন্তু শেষপর্যন্ত এদিন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল অযোধ্যা নয় নিজের ‘ঘরের মাঠ’ তথা অপেক্ষাকৃত ‘সেফ সিট’ গোরক্ষপুর থেকে লড়বেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হলেও উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য নন যোগী আদিত্যনাথ। তিনি নির্বাচিত হয়েছেন বিধানপরিষদ থেকে। এর আগে অবশ্য দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। তবে যোগী নির্বাচনে দাঁড়ালেও এবারের ভোটে যোগীর মূল যে তিন প্রতিদ্বন্দ্বী সেই অখিলেশ যাদব, মায়াবতী বা প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) কেউই নির্বাচনে লড়বেন না।

আরও পড়ুন:‘সুন্দর ব্যবস্থাপনা’, গঙ্গাসাগরে ডুব দিয়ে মমতার প্রশংসায় উমা ভারতী

প্রসঙ্গত, শনিবার আসন্ন নির্বাচনকে নজরে রেখে উত্তরপ্রদেশ বিজেপির তরফে প্রথম দফার ৫৮ আসনের মধ্যে ৫৭ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। পাশাপাশি দ্বিতীয় দফার ৫৫ আসনের মধ্যে ৩৮ আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। আগামি দিনে বাকি দফাগুলিরও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...