Friday, April 3, 2026

কুণাল-সায়নীদের কড়া আক্রমণ করলেন মদন

Date:

Share post:

ডায়মন্ডহারবার বিতর্ক মিটে যাওয়ার পরে নতুন বিতর্কের সুত্রপাত করলেন মদন মিত্র। সরাসরি দলের বেশ কিছু মুখপাত্রদের আক্রমণ করলেন। বললেন এরা কারা!

আরও পড়ুন:Weather Forecast:তাপমাত্রার রেকর্ড পতন, আজও রাজ্যের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

মদন কী বলেছেন? শুক্রবার বনগাঁর একটি অনুষ্ঠানে গিয়ে মদন বলেছেন, এই মুহূর্তে দলের মুখপাত্র কারা? কুণাল ঘোষ, ডেরেক ও ব্রায়েন, উদয়ন গুহ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, দোলা সেন, পূর্নেন্দু বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরা কবে থেকে পার্টি করছেন? কেউ সেদিন দলে এসেছেন, কেউ কয়েকদিন আগে। কেউ আবার কয়েকদিন আগে অন্য দল করত। মুখ্যমন্ত্রী ওদের দায়িত্ব দিয়েছেন। ভাল কথা।এরপর মদন তাঁর নিজস্ব স্টাইলে বলেন, কোনও একদিন হয়তো দেখব, অর্জুন সিং তৃণমূলের মুখপাত্র হয়ে গিয়েছেন। কারণ, একসময় যাঁরা আমাদের হারিয়েছিলেন, তারাই এখন দলের নেতা, চেয়ারম্যান ইত্যাদি হচ্ছেন। তবে মদন এও জানাতে ভোলেননি, যে এ নিয়ে দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।

উল্লেখ্য, মুখপাত্রদের মদন আক্রমণ করলেও গত মে মাসে বিধানসভার ভোট প্রচারে কুণাল-সায়নী দুজনকেই দেখা গিয়েছিল কামারহাটিতে মদন মিত্রর হয়ে ভোট প্রচারে। এ প্রসঙ্গে কুণাল ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তাঁকে পাওয়া যায়নি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...