Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইন্ডিয়া ওপেন ব‍্যাডমিন্টন চ‍্যাম্পিয়ন হলেন লক্ষ‍্য সেন। রবিবার ফাইনালে তিনি হারালেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়ান ইউকে। খেলার ফলাফল ২৪-২২, ২১-১৭। ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতলেন লক্ষ‍্য।

২) বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ‘বিরাট বার্তা’ অনুষ্কা শর্মার। বিরাটের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এক আবেগঘন পোস্ট করলেন বিরাট-পত্নী। রবিবার দুপুরে সেই বার্তা পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৩) দ্বিতীয়বার খারিজ হয়ে গেল নোভাক জোকোভিচের ভিসা। রবিবার জোকারের ভিসা খারিজ করল ফেডারেল আদালত। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা শেষ জোকারের কাছে। রবিবারের শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক।

৪) রবিবারই দ্বিতীয়বার ভিসা আবেদন খারিজ হয়ে যায় নোভাক জোকোভিচের। আর এই সিদ্ধান্তই মানতে পারেননি জোকোভিচ। আদালতের সিদ্ধান্তের পরে একটি বিবৃতি দেন টেনিস তারকা। যেখানে বোঝা যায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারায় প্রচন্ড হতাশ জোকার।

৫) এবার এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা দিলেন লেস ক্লিভলি। এবং এর পরিবর্তে অরিন্দমদের নতুন গোলরক্ষক কোচ হলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কোচ মিহির সাওয়ান্ত। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...