Monday, April 6, 2026

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানতে বিশেষ উদ্যোগ

Date:

Share post:

না ফেরার দেশে চলে গিয়েছেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। নাট্যব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার বেলা ১টা থেকে রবীন্দ্রসদনে রাখা রয়েছে শিল্পীর ছবি। সেখানে গিয়ে শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানাচ্ছেন হাজার হাজার মানুষ। সেখানে সন্ধে ৬টা পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানানো যাবে।

রবিবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘নথবতি অনাথবৎ’ খ্যাত শাঁওলি মিত্র (Shaoli Mitra)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শেষকৃত্য সম্পন্ন করার পরই তার মৃত্যু সংবাদ প্রকাশ করেন তাঁর পরিবার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শম্ভু-তৃপ্তি মিত্রের কন্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আরও পড়ুন-বিজেপির বিদ্রোহীদের বনভোজন, সেলিব্রেশন, শান্তনুর উপস্থিতিতে পরবর্তী রণকৌশল

বেহালার সিরিটি শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের তরফ থেকে জানানো হয়, শাঁওলি মিত্রর ইচ্ছা অনুযায়ী তাঁর শেষ যাত্রা সম্পন্নর পরেই তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আনা হয়।

 

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...