Tuesday, February 24, 2026

Supreme Court: মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে সিদ্ধান্ত নিতে স্পিকারকে সময় বেধে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মুকুল রায় বিধায়ক পদ নিয়ে এবার শীর্ষ নির্দেশ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee)। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই সময়ের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার জন্য মৌখিকভাবে জানিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিভি নাগারত্নর ডিভিশন বেঞ্চ। মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান স্পিকার। সোমবার, সেই স্পেশ্যাল লিভ পিটিশনের শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ এই শুনানি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মুলতুবি রাখে। তার মধ্যে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে স্পিকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

আরও পড়ুন- বাংলার ট্যাবলো বাতিল নেতাজির অপমান: কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ বুদ্ধিজীবী মহল

কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC Chairman) চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে এবং মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আবেদন জানায় বিজেপি। সংবিধানের দশম তফসিলের উল্লেখ করে মুকুল রায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে আবেদন করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয় বিজেপি। তাঁদের আবেদনের প্রেক্ষিতে স্পিকারকে ৭ অক্টোবরের মধ্যে রায়দানের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানান বিমান বন্দ্যোপাধ্যায়। এবার শীর্ষ আদালতও তাঁকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিষয়টি সিদ্ধান্ত নিতে মৌখিক নির্দেশ দিল।

 

 

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...