Friday, June 26, 2026

ফের জাঁকিয়ে শীত কলকাতায়, হু হু করে নামল পারদ

Date:

Share post:

ফের জাঁকিয়ে শীত কলকাতায়। মাঘ মাসের গোড়াতেই হাড় কাঁপানো ঠান্ডা। আজ (Today’s Forecast) ফের পারদ পতন। এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Today’s Forecast) থাকবে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। একইসঙ্গে তাপমাত্রাও কমেছে পাল্লা দিয়ে।

আরও পড়ুন-নৃত্যজগতে নক্ষত্রপতন! প্রয়াত কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যজুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...