Friday, April 3, 2026

Punjab: ভগবন্ত মানকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করছে আপ

Date:

Share post:

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও ভোট। এমনটাই জানিয়েছিল আম আদমি পার্টি (Aam Admi Party)। সেইমতো পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের নামের তালিকা দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল শিবির। আর এসএমএস-এর মাধ্যমে সেই নাম চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার, আম আদমি পার্টি জানিয়েছে, পঞ্জাবে (Punjab) তাদের মুখ্যমন্ত্রীপদপ্রার্থী ভগবন্ত মান (Bhagabant Maan)। সেই সঙ্গে পঞ্জাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আপ।

পঞ্জাব বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হিসেবে আম আদমি পার্টিকে ধরা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal) বলেছিলেন, এই প্রথম কোনও দল জনতাকেই মুখ্যমন্ত্রী মুখ বাছাইয়ের দায়িত্ব দিয়েছে। এই উদ্যোগের নাম ‘জনতা চুনেগি আপনা সিএম’। ১৭ জানুয়ারি পর্যন্ত সেই ফোন লাইন খোলা ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৯৭ শতাংশ মানুষ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত মানকে বেছেছেন। কেজরিওয়ালের আশা, যে ভাবে মানুষ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বাছলেন, তাতে পঞ্জাবের নির্বাচনে আপের জয় সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:না ফেরার দেশে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...