Friday, April 3, 2026

Sc EastBengal: নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

বুধবার আইএসএলের (Isl) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)। প্রতিপক্ষ এফসি গোয়া( Fc Goa)। চলতি আইএসএলে এখনও পযর্ন্ত একটি ম‍্যাচও জেতেনি লাল-হলুদ ব্রিগেড। কোচ বদল হয়েছে, এসেছে নতুন কোচ। নতুন কোচ মারিও রিভেরোর হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

বুধবার প্রতিপক্ষ এফসি গোয়া। প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলন রিভেরো বলেন,” আমার কাছে বড় চ্যালেঞ্জ হল দলের খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন করা। মরশুমের মাঝখানে দলের কোচ হয়ে এসেছি। যদিও দলের অবস্থা টুর্নামেন্টে খুব একটা ভালো নয়। কিন্তু দলকে এই অবস্থা থেকে ইতিবাচক মনোভাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।”

মরশুমের মাঝপথে দলের দায়িত্ব হাতে পেয়েছে। দলকে অনুশীলন করিয়ে কি বুঝলেন? তার উত্তরে লাল-হলুদের নতুন কোচ বলেন,”আমাদের দলে অনেক ভালো ফুটবলার আছে। সবসময় তারা তাদের মানের মতো হয়তো প্রদর্শন করতে পারছেন না, তবে আমার মনে হয় টুর্নামেন্টের টেবিলে যা দেখা যাচ্ছে তার থেকে আমাদের দল এবং দলের সব খেলোয়াড়েরাই অনেক ভালো। অনেক সময় অনেক ঘটনা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। সবাই জানে আমি একজন আক্রমণাত্মক কোচ, আমি টোটাল ফুটবল খেলবো, এবং চেষ্টা করবো আমার দলের আক্রমণ ভাগকে আরো শক্তিশালী করার।”

আরও পড়ুন:Kl Rahul: ‘বোর্ড চাইলে টেস্ট দলকে নেতৃত্ব দিতে তৈরি’, সাংবাদিক সম্মেলনে এসে বললেন রাহুল

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...