Sunday, June 28, 2026

অখিলেশের পাশে মমতা: ফেব্রুয়ারিতে লখনউয়ে প্রচারসভা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির পাশে দাঁড়াচ্ছে তৃণমূল (Tmc)। মঙ্গলবার, কালীঘাটে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দের (Kiranmoy Nanda) সঙ্গে বৈঠকের (Mamata-Kiranmoy Meet) পরে কথাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি (Samajbadi Party)। তৃণমূলকেই সমর্থন করেছিলেন সমাজবাদীর নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তৃণমূলের হয়ে প্রচারে আসেন এসপি সাংসদ জয়া বচ্চন। ২০২২-এ উত্তরপ্রদেশের ভোটে সমাজবাদী পার্টিকেই সমর্থন করছেন তৃণমূল নেত্রী। এদিন, কালীঘাটে মমতার বাড়িতে হাজির হন অখিলেশের দূত কিরণময় (Mamata-Kiranmoy Meet)। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। পরে বারাণসীতেও ভার্চুয়াল সভা করবেন তিনি।

আরও পড়ুন-ট্যাবলো বাতিল: মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিয়ে দায় এড়ালেন রাজনাথ

উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি। তার আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করতে চাইছেন অখিলেশ যাদব। সেই উদ্দেশ্যেই তিনি হাত ধরতে চাইছেন তৃণমূলের। এদিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে কিরণময় নন্দ জানান, উত্তরপ্রদেশের ভোটে প্রার্থী দেবে না তৃণমূল। সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন মমতা। ৮ ফেব্রুয়ারি লখনউ যাবেন। অখিলেশের সঙ্গে ভার্চুয়াল সভা করবেন। করবেন সাংবাদিক বৈঠকও। বারাণসীতেও ভোট প্রচারে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...