Tuesday, March 24, 2026

Virat Kohli: প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন কোহলি, টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে

Date:

Share post:

বুধবার দক্ষিন আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি ( Virat Kohli)। বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রান করে রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ৫১ রান করেন কোহলি।

একদিনের ফরম্যাটে এতদিন পযর্ন্ত বিদেশের মাটিতে সব থেকে বেশি রান ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের। ১৪৭ ম্যাচে ৫০৬৫ রান করেছিলেন সচিন। তাঁর থেকে ১১ রান কম ছিল বিরাটের। বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে সেই রান সহজেই পেয়ে যান বিরাট। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫১ রান করেন কোহলি। এই মুহূর্তে বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে ১০৮ ম্যাচে ৫১০৫ রান বিরাটের। এইক্ষেত্রে বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ১৪৫টি ম্যাচে ৪৫২০ রান করেছেন মাহি। চতুর্থ স্থানে রয়েছেন ভারতের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন:Eden: ইডেনে বসতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের আসর : সূত্র

Related articles

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...