Wednesday, June 24, 2026

Sc Eastbengal: নতুন কোচের হাত ধরে আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

নতুন কোচের হাত ধরে আইএসএলের (ISL) প্রথম জয় পেল এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। বুধবার এফসি গোয়াকে( Fc Goa)২-১ গোলে হারাল মারিও রিভেরার দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন নাওরেম মহেশ সিং।

আইএসএলে অবশেষে জয়ের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল। কোচ বদল হতেই মরশুমে প্রথম জয়। ম‍ানোলো দিয়াজ যা করতে পারেননি তাই করে দেখালেন মারিও। দলের দায়িত্ব নিয়েই বলেছিলেন আক্রমনাত্মক ফুটবল খেলানোর পাশাপাশি দলে মানসিকতার বদল আনতে হবে। বুধবার যেন সেই ছবি ধরা পড়ল লাল-হলুদের খেলায়। মহম্মদ রফিকের নেতৃত্বে এদিন এফসি গোয়াকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ তোলে এসসি ইস্টবেঙ্গল। যার ফলে ম‍্যাচের ৯ মিনিটে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন নাওরেম মহেশ সিং। এরপর পাল্টা আক্রমণ চালায় এফসি গোয়া। যার ফলে ম‍্যাচের ৩৭ মিনিটে এফসি গোয়ার হয়ে সমতা ফেরান আলবার্তো নগুয়েরাকে। এরঠিক ৫ মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৪২ মিনিটে গোল করে লাল-হলুদকে ২-১ গোলে এগিয়ে দেন সেই নাওরেম মহেশ সিং। গোয়ার জঘন্য ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে গোল করেন তিনি।

এরপর দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই রফিককে তুলে রাজু গায়কোয়াডকে নামান মারিও। ম‍্যাচে এদিন গোয়া একের পর এক আক্রমণ করলেও লাল-হলুদের ডিফেন্স এবং গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দু’হাত এদিন বাঁচিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। যার ফলে মরশুমের প্রথম জয় মুখ দেখল লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:Virat Kohli: প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন কোহলি, টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...