Tuesday, March 24, 2026

সাড়া দেয়নি কংগ্রেস, গোয়াতে জোট গড়ে লড়বে এনসিপি-শিবসেনা

Date:

Share post:

বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জোট প্রস্তাবে বিন্দুমাত্র সাড়া দেয়নি কংগ্রেস(Congress)। যার জেরেই কংগ্রেসের আশা ছেড়ে দিয়ে শিবসেনার(Shivsena) সঙ্গে জোট করে গোয়ায়(Goa) বিধানসভা নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিল এনসিপি(NCP)। বুধবার আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন গোয়ার বেশিরভাগ আসনেই লড়াই করবে শিবসেনা-এনসিপি জোট।

এদিন সাংবাদিক বৈঠক করে এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল জানিয়ে দেন, বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে তিনি আরো বলেন, “গোয়ায় জোট বেঁধে ভোট লড়ার জন্য কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা বিফলে গিয়েছে। ওরা হ্যাঁও বলেনি, নাও বলেনি। ফলে এনসিপি আর শিবসেনা যৌথভাবে গোয়া নির্বাচনে লড়বে। ৪০টি আসনেই প্রার্থী দেবে না। তবে বেশিরভাগ আসনেই দেবে। কালকেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এর পর বাকিগুলো।”

এদিকে গোয়া নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। গত নির্বাচনে সর্বোচ্চ আসন পেলেও সরকার করেনি কংগ্রেস। ফলে এবার বাড়তি নজর দিয়ে গোয়ার লড়াইয়ে হাত শিবির। পাশাপাশি লড়াইয়ের ময়দানে ধরেছে তৃণমূল ও আম আদমি পার্টি। ইতিমধ্যেই দুই দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার শিবসেনা ও এনসিপি জানিয়ে দিলো জোট করে গোয়া নির্বাচনে লড়বে তারা।

আরও পড়ুন- Covid 19: এখনই শেষ হচ্ছে না অতিমারির দাপট, সতর্কবার্তা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...