Saturday, April 4, 2026

Breakfast sport: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের প্রথম ম‍্যাচে হার ভারতের। বুধবার প্রোটিয়াদের কাছে ৩১ রানে হারল কে এল রাহুলের দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

২) নতুন কোচের হাত ধরে আইএসএলে প্রথম জয় পেল এসসি ইস্টবেঙ্গল । বুধবার এফসি গোয়াকে২-১ গোলে হারাল মারিও রিভেরার দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন নাওরেম মহেশ সিং।

৩) বুধবার দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রান করে রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে।

৪) জয় দিয়ে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু। বুধবার তানিয়া হেমন্তকে সহজে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি।

৫) সব কিছু ঠিক থাকলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের আসর। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর একদিনের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদে। বুধবার বৈঠকে এমনটাই ঠিক হয়।

৬) অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় রাফায়েল নাদালের। বুধবার তিনি হারালেন জার্মানির যোগ্যতা অর্জনকারী ইয়ানিক হ্যানাফম্যান’কে। ম‍্যাচের ফলাফল ৬-২, ৬-৩, ৬-৪।

৭) স্থগিত বৃহস্পতিবার আইএসএলের এটিকে মোহনবাগান বনাম কেরলাব্লাস্টার্স ম‍্যাচ। বুধবার এমনটাই জানান হয় আইএসএল কতৃপক্ষের থেকে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...