Monday, April 6, 2026

NARENDRA MODI: ‘ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে’, সতর্কবার্তা মোদির

Date:

Share post:

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সতর্কবার্তা ‘ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে’। বৃহস্পতিবার তিনি আজ ‍‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কে ওরে’-এর ভার্চুয়াল উদ্বোধন করার সময় এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‍‘এটা স্রেফ রাজনীতি বলে গালিচার নিচের অংশ পরিষ্কার করলে চলবে না। এটা আমাদের দেশের সুনামের প্রশ্ন।’ব্রহ্ম কুমারী এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি ভারত-বিরোধী প্রচারের মোকাবিলায় কী ভূমিকা পালন করতে পারে তা নিয়েও আজ বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‍‘প্রতিটি জনগণের নিশ্চিত করা উচিত যে, সঠিক তথ্য বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভারতের বিরুদ্ধে গুজব ছড়ানোর বিরুদ্ধে লড়াই করা আমাদের সকলের দায়িত্ব।’ তবে এ প্রসঙ্গে মোদি কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি বা ইঙ্গিত করেননি।

আজ মোদি ‍‘আজাদি কা অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ওরে’ উদ্যোগের জন্য ব্রহ্ম কুমারীদের প্রশংসা করেছেন। এই উদ্যোগ সাত বছর-ব্যাপী পরিকল্পনার সমন্বয়ে গঠিত হবে। আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই প্রকল্পগুলিরও উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে- মাই ইন্ডিয়া হেলদি ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত: স্বনির্ভর কৃষক, মহিলা: ভারতের পতাকাবাহী, শান্তির ক্যাম্পেন, আন্দেখা ভারত সাইকেল র্যালি, ইউনাইটেড ইন্ডিয়া মোটর বাইক ক্যাম্পেন, এবং সবুজ উদ্যোগ। এগুলি স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্ভূক্ত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...