Saturday, April 4, 2026

Weather Forecast: ঠান্ডায় কাঁপছে বাংলা,সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বাউন্সার সামলে স্লগ ওভারে ভালোই ব্যাটিং চালাচ্ছেন শীত। রাজ্যে আজও পারদ পতন অব্যাহত। যদিও এরই মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। তাই মাঘেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বাড়বে তাপমাত্রাও। রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:পাত্তাই দিচ্ছেন না শাহ-নাড্ডারা, বঙ্গে বিজেপি দলটাই উঠে যাবে, বিস্ফোরক তথাগত

বৃহস্পতিবার সকালেই ঘন কুয়াশায় মুড়েছে আকাশ। স্বভাবতই শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৩ ডিগ্রি। আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা । বৃষ্টির দরুন বাড়তে পারে তাপমাত্রাও।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দেশের পশ্চিমাংশ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে ঢুকতে শুরু করবে। যার জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত শিলাবৃষ্টিই হতে পারে বলে জানিয়েছে আলিপুর। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও মূলত শিলাবৃষ্টিই হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...