Monday, April 6, 2026

নিজের বিধানসভা কেন্দ্রেই ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে যোগী রাজ্যের বিজেপি বিধায়ক

Date:

Share post:

সম্প্রতি তিন কৃষি আইন বাতিল করা হলেও তা নিয়ে কৃষকদের মনে ক্ষোভ জমেছিল। বুধবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল। যার ফলেএবার নিজের বিধানসভায় নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো তাড়া খেয়ে ফিরতে হল বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী (Vikram Singh Saini) কে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মুজফফরনগরের মনব্বরপুর গ্রাম।

আরও পড়ুন – Maharastra: বেশি আসন পেয়েও মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে কোণঠাসা বিজেপি

খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী (Vikram Singh Saini) বুধবার একটি সভা করতে গিয়েছিলেন সেখানে। বিধায়ক পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরেন। বিধায়ককে দেখামাত্রই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে বিধায়কও মেজাজ হারান। ফলে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ বিক্ষোভকারীদের চাপে পড়ে সভা না করেই ফিরে আসতে বাধ্য হন বিজেপি বিধায়ক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...