Tuesday, June 23, 2026

Corona Update:দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ,বাড়ল মৃত্যুও

Date:

Share post:

দেশে বেলাগাম করোনার দৈনিক সংক্রমণ। বিধিনিষেধ, টিকাকরণ, মাস্ক পরার কড়াকড়ি থাকা সত্ত্বেও কোনওভাবেই লাগাম পরানো যাচ্ছে না সংক্রমণকে। একরকম রকেট গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।

আরও পড়ুন:Arunachal Pradesh: আমাদের কিছু জানা নেই, অরুণাচল প্রদেশের অপহৃত কিশোরের অভিযোগ অস্বীকার চিনের

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের হার পৌঁছেছে ১৭.৯৪ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন।এইনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৩ জনের। বৃহস্পতিবার তা ছিল ৪৯১।মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরল। বাকি সব রাজ্যেই মৃতের সংখ্যা ৫০এর কম রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২০ লক্ষ ১৮ হাজার ৮২৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৪ হাজার বেশি। যা রীতিমত উদ্বেগের।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত রয়েছে ৪৫ হাজারের বেশি। তামিলনাড়ুতে সাড়ে ২৮ হাজার এবং গুজরাতে তা প্রায় সাড়ে ২৪ হাজার। পাশপাশি রয়েছে ওমিক্রণের উপদ্রব। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৯২ জন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...