Thursday, March 26, 2026

TMC Tripura: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ওয়ার্কশপ

Date:

Share post:

আগরতলায় ২০০ র বেশি প্রতিনিধিদের নিয়ে একদিনের সোশ্যাল মিডিয়া ওয়ার্কশপ করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের আইটি সেল। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে দলের আইটি সেলের প্রতিনিধিরা এসেছিলেন। ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই সোশ্যাল মিডিয়াকে আরও বেশি করে ব্যবহার করার কথা বলা হয়েছে। বিশেষ করে ত্রিপুরার যুব সমাজের কাছে পৌঁছতে আজকের দিনে অত্যন্ত শক্তিশালী এই মাধ্যমকে হাতিয়ারের কথা বলেছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির নেতা সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দিতে আইটি সেলকে আরও আক্রমণাত্মক ভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। সুবল ভৌমিকের কথায়, ত্রিপুরায় স্বাধীনভাবে কেউ সোশ্যাল মিডিয়াতে কিছু লিখতে পারছেন না। ত্রিপুরার স্বৈরাচারী বিজেপি সরকারের পছন্দ না হলে মিথ্যে মামলা দিয়ে গারদে পোরা হচ্ছে। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেই গর্জে উঠতে বলা হয়েছে। ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করে এমন কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখলে সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে পাল্টা প্রচারে নামবে আইটি সেল।

এদিনের ওয়ার্কশপে সুবল ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, রাকেশ দাস। যুবনেতা নীলকান্ত সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন- Netaji Birthday Celebration: নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে ‘আজাদি কি অমৃত মহোৎসব’

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...