Wednesday, March 18, 2026

প্রয়াত চন্দননগরের বিজেপি প্রার্থী গোকুল পাল

Date:

Share post:

শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি (Bjp) প্রার্থী গোকুল পালের (Gokul Paul)। শুক্রবার, রাত আটটা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বেশকিছু দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। কয়েকদিন প্রচারেও বেরতে পারেননি। শুক্রবার, রাত ৮টা নাগাদ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে চন্দননগর (Chandannagar) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গোকুল পালকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মাওবাদী শীর্ষনেতা মহারাজ প্রামাণিকের আত্মসমর্পণ, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা

বিজেপি নেতা হিসেবেই তিনি (Gokul Paul) পরিচিত। গত লোকসভার নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগদান করেন। এবারের চন্দননগর পুরনিগমের নির্বাচনে তিনি ১৭ নং ওয়ার্ডের বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিজেপির অন্দরে। ওই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীরা পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...