Tuesday, June 23, 2026

Covid Update:ক্ষণিকের স্বস্তি!ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ

Date:

Share post:

দেশে দাপট দেখাচ্ছে করোনা।ওমিক্রনের চোখরাঙানির মাঝেই তৃতীয় ঢেউয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ।তবে শুক্রবারের তুলনায় সামান্য কমল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা।পাশাপাশি, দৈনিক মৃত্যু কমে ৫০০-র নীচে নেমেছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।

আরও পড়ুন:করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য, ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন।এইনিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৭৩১ জন।গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে কেরলে মৃত ১০৬, মহারাষ্ট্রে ৫২, দিল্লিতে ৩৮, পশ্চিমবঙ্গে ৩৫, তামিলনাড়ুতে ৩৩, কর্নাটক এবং উত্তরপ্রদেশে ২২।গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রান হারিয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৮ জন, দৈনিক আক্রান্তের প্রায় এক লক্ষ কম। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫।গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লক্ষ ৭০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভিটি রেট ১৭.২২ শতাংশ। গত কয়েকদিন ধরেই যা ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্ত সবথেকে বেশি মহারাষ্ট্র এবং কর্নাটকে। ওই দুই রাজ্যেই তা ৪৮ হাজারের ঘরে। কেরলে দৈনিক আক্রান্ত ৪১ হাজার। তামিলনাড়ুতে ২৯ হাজার, গুজরাতে ২১ হাজার। রাজস্থান, উত্তরপ্রদেশে তা ১৬ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৯ হাজার ১৫৪।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...