Monday, April 6, 2026

গুগল মিটে বিয়ে, প্রীতিভোজ অনলাইন হোম ডেলিভারিতে! অভিনব উদ্যোগ এই যুগলের

Date:

Share post:

করোনা শিখিয়েছে অনেক কিছু। অনলাইন, ভার্চুয়াল ইত্যাদি নেটিজেনদের কাছে আর নতুন শব্দ নয়। এবার বিয়ে হবে গুগল মিটে (Google Meet)। আর প্রীতিভোজ অনলাইন হোম ডেলিভারিতে। জোম্যাটোতে (Zomato) একেবারে ঘরে ঘরে পৌঁছে যাবে খাবার। এমন অভিনব উদ্যোগ নিয়েছেন পূর্ব বর্ধমানের এক যুগল।

আগামী ২৪ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বর্ধমানের সন্দীপন সরকার ও অদিতি দাস (Sandipan Sarkar- Aditi Das)। গুগল মিটের (Google Meet) মাধ্যমেই আমন্ত্রিতরা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। কিন্তু বাঙালি বিয়ে কী আর পাত পেড়ে, কবজি ডুবিয়ে না খেলে হয়! সেই ব্যবস্থাও করেছেন সন্দীপন-অদিতি (Sandipan-Aditi)। সন্দীপন-অদিতির বিয়েতে নিমন্ত্রিত বহু।  প্রীতিভোজ হবে হোম ডেলিভারির মাধ্যমে। এরজন্য সন্দীপন জানান, জোম্যামাটো ঘরে ঘরে পৌঁছে দেবে খাবার।

আরও পড়ুন: বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে, পানাজি থেকেই নির্দল প্রার্থী উৎপল

কেন এমন সিদ্ধান্ত?

বিয়ের অনুষ্ঠানের জাঁকজমক কমাতে চান না সন্দীপন-অদিতি। অদিতির শাঁখারী পুকুর বাড়ির কাছেই এক ক্লাবের মাঠে হবে বিয়ের অনুষ্ঠান আর বৌভাতের অনুষ্ঠানের আয়োজন সন্দীপনের বাড়ির ছাদে হয়েছে। তবে সন্দীপনের মতে বিয়ের এমন আনন্দের মুহূর্তে সতর্ক থাকতে হবে। তিনি নিজেও সম্প্রতি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন যুগল (Sandipan-Aditi)।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...