Friday, June 26, 2026

বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে, পানাজি থেকেই নির্দল প্রার্থী উৎপল

Date:

Share post:

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)। তার আগেই জোর ধাক্কা দ্বীপ রাজ্যের গেরুয়া শিবিরে। পছন্দের কেন্দ্রে টিকিট না পাওয়ায় দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের (Monohar Parikar) পুত্র উৎপল (Utpal Parrikar)। এবং সেই জল্পনাকে সত্যি করেই বিজেপি (BJP) ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে উৎপল পারিকর (Utpal Parrikar)। বিধানসভা ভোটের ঠিক আগে যা নিয়ে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। প্রয়াত বাবার পানাজি কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হয়ে লড়বেন উৎপল।

আরও পড়ুন: ময়দানকে কাঁদিয়ে চলে গেলেন ময়দান কাঁপানো কিংবদন্তি সুভাষ ভৌমিক

বিজেপি ত্যাগ করে উৎপল জানিয়েছেন, “পানাজি থেকে এবার বিজেপির মনোনীত প্রার্থী সুযোগ সন্ধানী হিসেবে পরিচিত। সময় এসে গিয়েছে আমার বাবার মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার। তাই এই সিদ্ধান্ত। তবে বিজেপি সবসময় আমার হৃদয়ে থাকবে। এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত, আমি এটা গোয়ার মানুষের জন্য করছি। আমার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কারও চিন্তিত হওয়া উচিত নয়। আশা করব, গোয়াবাসী আমার এই সিদ্ধান্তকে মান্যতা দেবেন।”

প্রসঙ্গত, উৎপলের কাছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেওয়ার প্রস্তাব ছিল। যদিও তিনি সে পথে না হেঁটে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...