Friday, June 26, 2026

ময়দানকে কাঁদিয়ে চলে গেলেন ময়দান কাঁপানো কিংবদন্তি সুভাষ ভৌমিক

Date:

Share post:

প্রয়াত ময়দানের কিংবদন্তি ফুটবল কোচ সুভাষ ভৌমিক (Subash Bhowmick)। দীর্ঘদিন ধরে তিনি সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি একবালপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল, শুক্রবার সুভাষ ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্কটজনক অবস্থায় চলে গিয়েছিল তিনি। অবশেষে জীবনযুদ্ধের লড়াই শেষ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।

আরও পড়ুন:Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক

শারীরিক অবস্থার অবনতি খবর পেয়েই সুভাষ ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য উদ্যোগী হয়েছিল বাংলার তিন প্রধান, আইএফএ। আগামী সপ্তাহেই তার কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা ছিল। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর সতীর্থ ফুটবলাররাও।এগিয়ে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসও। কিন্তু শেষরক্ষা হল না। আজ, শনিবার ভোররাতে বাংলার আপামর ফুটবলপ্রেমীকে কাঁদিয়ে চলে গেলেন ময়দানের ভোম্বলদা।

ফুটবলার জীবনে সুভাষ ভৌমিক ছিলেন একজন দক্ষ স্ট্রাইকার। বিপক্ষের রক্ষণকে ছারখার করে একের পর এক বল জালে জড়িয়েছেন। ক্লাব ফুটবলে সাফল্যের পাশাপাশি হাজার ১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সুভাষ ভৌমিক। সেবার এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

এরপর কোচিং ক্যারিয়ারেও একের পর এক সাফল্য। সুভাষ ভৌমিকের হাত ধরেই ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ ঘরে এনেছিল। ২০০৩ সালে সুভাষ ভৌমিকের তত্ত্বাবধানে লাল-হলুদের আশিয়ান কাপ জয় ময়দানের সোনালী ইতিহাস। শুধু ইস্টবেঙ্গল নয়, মোহনবাগান ও মহমেডানের কোচিং করিয়েও সাফল্য পেয়েছিলেন সুভাষ ভৌমিক। এছাড়া গোয়ার সালগাওকার এবং চার্চিল ব্রাদার্সের কোচ হিসেবেও সুনাম অর্জন করেছিলেন এই বাঙালি কোচ। তাঁর মৃত্যু বাংলার ফুটবলে নক্ষত্র পতন। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান ঘটল।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...