Friday, June 26, 2026

“ক্রীড়াগুরু” সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকজ্ঞাপন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতা ফুটবলের (Kolkata Football) বহু যুদ্ধের নায়ক কিংবদন্তি সুভাষ ভৌমিক (Subash Bhowmick)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রীড়া মহলে। গত কয়েকদিন ধরে সুভাষ ভৌমিকের শারীরিক অবস্থার প্রতিটি মুহূর্তের খোঁজখবর রাখছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশে সর্বক্ষণ সুভাষ ভৌমিকের পরিবারের পাশে ছিলেন ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অরূপ বিশ্বাস (Arup Biswas)। এদিন সুভাষ ভৌমিকের মৃত্যু সংবাদ পাওয়ার পরই একবালপুরে বেসরকারি হাসপাতালে ছুটে যান ক্রীড়ামন্ত্রী। এমন দুঃসংবাদ পৌঁছতে দেরি হয়নি মুখ্যমন্ত্রী কাছেও।

আরও পড়ুন :ময়দানকে কাঁদিয়ে চলে গেলেন ময়দান কাঁপানো কিংবদন্তি সুভাষ ভৌমিক

ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিকের মৃত্যু সংবাদ পাওয়ার পরই গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি বলেছেন, “বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টিমের কোচের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ক্রীড়াগুরু সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...