Wednesday, June 10, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজ পেল ইডেন গার্ডেন্স। শনিবার টুইট করে জানাল বিসিসিআই । ম‍্যাচগুলি হতে চলেছে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। ওপর দিকে একদিনের তিনটি ম‍্যাচের সিরিজ হতে চলেছে আমেদাবাদে।

২) সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু । শনিবার সেমিফাইনালে তিনি হারালেন রাশিয়ার এভজেনিকা কোসেৎকায়াকে। প্রথম গেমে হারার পর, চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হন কোসেৎকায়া।

৩) ‘মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু করতে চাই আমরা। মে মাসের শেষ পর্যন্ত তা চলবে। বেশির ভাগ দলের মালিকরাই ভারতে প্রতিযোগিতা আয়োজন করার পক্ষপাতী।’ জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

৪) ২০২২ সালে আইপিএল হতে পারে ভারতের  মাটিতেই। তবে এবারও দর্শকশূন‍্য স্টেডিয়ামে হতে পারে ভারতের এই ক্রিকেট লিগ। শনিবার এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র।

৫) প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের প্রিয় ভোম্বলদা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...