Saturday, April 4, 2026

Kl Rahul: ‘হারই ভারতের কাছে একটা বড় শিক্ষা’, যা ঘুরে দাঁড়াতে সাহায্য করবে,’ বললেন রাহুল

Date:

Share post:

রবিবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে তৃতীয়ত একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India)। তিন ম‍্যাচের এই সিরিজ আগেই পকেটে পুরেছে প্রোটিয়ারা। ২-০ এগিয়ে তারা। এটা কার্যত নিয়মরক্ষার ম‍্যাচ। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল ( Kl Rahul)। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই হারের মুখ দেখলেন তিনি। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় রাহুল। বরং তিনি মনে করছেন এই হার ভারতের কাছে একটা বড় শিক্ষা। পরবর্তী ম‍্যাচে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

রাহুল বলেন,” নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলেছে। মাঝের দিকে আমরা প্রচুর ভুল করেছি। তবে এই হার গুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমরা এমন একটা দল যারা জিততে ভালবাসি। আশা করি, এই হার থেকে পাওয়া শিক্ষা আমাদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করবে। রবিবার পজেটিভ ফলাফল আসবে।”

এতদিন দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। বিরাট অধিনায়ক না থাকায় কি কোথাও কোন খামতি হচ্ছে? যদিও এই যুক্তি মানতে নারাজ রাহুল। তিনি বলেন,” দলের ক্ষমতা নিয়ে কোনও সমস্যা নেই। তবে দীর্ঘ দিন ধরে জৈবদুর্গে থাকার প্রভাব দলের উপর পড়েছে। পাশাপাশি, এখানকার গরমও আমাদের সমস্যায় ফেলেছে। কিন্তু তৃতীয় ম্যাচে আমরা জিততে মরিয়া।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...