Saturday, June 13, 2026

Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ‍্যাম্পিয়ন পিভি সিন্ধু, করোনার কারণে বাতিল পুরুষদের ফাইনাল ম্যাচ

Date:

Share post:

সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন( Syed Modi International badminton) চ‍্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু (Pv Sindhu)। ফাইনালে তিনি হারালেন ভারতেরই মালবিকা বাঁসোড়েকে ( Malvika Bansod)। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ২১-১৬। এই নিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান দুবার অলিম্পিক্সে পদকজয়ী শাটলার। যা ফলাফল দেখেই পরিষ্কার, সিন্ধুকে চাপে ফেলতে পারেননি মালবিকা বাঁসোড়েকে। মনে করা হয়েছিল, সিন্ধুর বিরুদ্ধেও দুরন্ত লড়াই দেবেন তিনি। কিন্তু ফাইনালে নিজের দাপট বজায় রাখলেন সিন্ধু। ম‍্যাচে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেতাব নিজের দখলে করে নেন সিন্ধু।

এদিকে করোনার কারণে বাতিল হয়ে গেল পুরুষদের ফাইনাল ম্যাচ। জানা গিয়েছে, এক ফাইনাল প্রতিযোগীর করোনা ধরা পড়েছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থার তরফে। পরে জানানো হবে এই ম্যাচে অপর প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে নাকি দু’জনেই যুগ্ম ভাবে বিজয়ী হবেন। এদিকে মিক্সড ডাবলস খেতাব চ‍্যাম্পিয়ন ভারতের ঈশান ভাটনাগর ও তানিশা ক্রাস্টোর জুটি।

আরও পড়ুন:Sc EastBengal: হায়দরাবাদকে সমীহ লাল-হলুদ কোচের, নামতে পারেন ব্রাজিলীয় ফরোয়ার্ড মার্সেলো

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...