Friday, April 3, 2026

Purulia:ছেলেকে খুন করে আত্মঘাতী প্রাক্তন মাওবাদী, আটক স্ত্রী

Date:

Share post:

সাতসকালেই পুরুলিয়ার বেলগুমার হোমগার্ডের কোয়ার্টার থেকে বাবা ও ছেলের দেহ উদ্ধার করল পুলিশ।  নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। তাঁর দাবি, স্পেশাল হোমগার্ড কর্মী হেমন্ত হেমব্রম তাঁর ছ’বছরের সন্তান সোমজিৎকে খুন করে আত্মঘাতী হন৷ এমনকী স্ত্রীকেও খুন করতে চড়াও হয়েছিলেন হেমন্ত হেমব্রম। যদিও কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি।

আরও পড়ুন:জানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি শৈত্যপ্রবাহের সর্তকতা

হেমন্ত হেমব্রম ওরফে বুড়ু এবং তাঁর স্ত্রী চম্পা আড়শার তানাসি গ্রামের বাসিন্দা ছিলেন। একসময় মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সক্রিয় সদস্য ছিলেন। স্কোয়াড থেকে অস্ত্র নিয়ে পালিয়ে যান হেমন্ত। ২০১৩ সালে পুরুলিয়া জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন হেমন্ত ও তাঁর স্ত্রী। এরপরই মাওবাদী কোটায় হোমগার্ডের চাকরি পান তাঁরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, বিয়ের কয়েকবছর পরই তাঁদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে৷ মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত বলে জানা গেছে৷ সেই অশান্তি এতটাই চরমে ওঠে যে রবিবার গভীর রাতে স্ত্রীকে খুন করার চেষ্টা করেন হেমন্ত৷ কিন্তু চম্পা পালিয়ে যান৷ ঘরেই ছিল ছেলে৷ তাকে শ্বাসরোধ করে খুন করে নিজে আত্মঘাতী হন৷ দেহ দুটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আপাতত হেমন্তের স্ত্রী চম্পাকে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হত কিনা, তা জানার চেষ্টা চলছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...