Tuesday, June 23, 2026

টানা তিন দিন করোনায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত রাশিয়ায়

Date:

Share post:

ওমিক্রনের (Omicron) দাপটে বিপর্যস্ত রাশিয়া‌ (Russia)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রবিবার রেকর্ড সংখ্যাক সংক্রমিত হয়েছে সে দেশে। এ নিয়ে টানা তিনদিন রেকর্ড সংখ্যক মানুষ  আক্রান্ত হয়েছে করোনায় (Coronavirus)।

ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্সের (National Coronavirus Task Force) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। যা শুক্রবারের আক্রান্তের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। গত সপ্তাহের তুলনায় মৃত্যু হারও বেড়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭৯ জনের। এদিকে দাপট দেখাচ্ছে ওমিক্রনও। সে দেশের ৮৯টি অঞ্চলের মধ্যে ৬৪টি এলাকায় ওমিক্রন (Omicron) আক্রান্ত পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-প্রবীণ নাগরিকদের FD, PPF-এ সুদের হার বাড়ানোর দাবি: নির্মলাকে চিঠি প্রিয়াঙ্কা চতুর্বেদীর

এদিন রাশিয়ার (Russia) উপ-প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্রমশ রাশিয়ায় প্রভাব বিস্তার করছে ওমিক্রন। ভ্লাদিমির পুতিনের সরকার জানিয়েছে, ১৪৬ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে। উল্লেখ্য, রাশিয়া বিশ্বের প্রথম কোভিড টিকা উৎপাদক। বিশ্বব্যাপী তাঁরাই প্রথম এই টিকা সরবরাহ করেছিল।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লক্ষ ৯৫ হাজার ৬৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৮ লক্ষ ৯০ হাজার ৬৩৫।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...