Tuesday, June 23, 2026

বিজেপিকে ধাক্কা দিতে দেশের সবচেয়ে লম্বা মানুষ UP ভোটের আগে সমাজবাদী পার্টিতে

Date:

Share post:

আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly Election) নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ভোটের আগেই বিজেপি (BJP) ছেড়ে একাধিক বিধায়ক-নেতা ধরছেন অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। বিজেপি বিরোধী শক্তিকে এককাট্টা করতে কোনও কসুর বাদ দিচ্ছেন না সমাজবাদী পার্টি (SP) সুপ্রিমো অখিলেশ।

আরও পড়ুন:প্রাতর্ভ্রমণের জন্য খুলে গেলো ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট

ইতিমধ্যেই বিজেপি বিরোধীদের অনেকেই যোগ দিচ্ছেন সপা শিবিরে। রবিবারও দলে এলেন উত্তরপ্রদেশ রাজনীতির তিন পরিচিত মুখ। দেশের সবচেয়ে লম্বা মানুষ ধর্মেন্দ্র প্রতাপ সিং (Dharmendra Pratap Singh) ও বেরিলির দুই কংগ্রেস নেতা। ভারতের ‘টলেস্ট ম্যান’ (Tallest Man of India) হিসাবে পরিচিত প্রতাপনগরের ৮.১ ফুট লম্বা ধর্মেন্দ্র প্রতাপ আনুষ্ঠানিকভাবে সপায় যোগ দিয়েছেন।


৪৬ বছরের ধর্মেন্দ্র প্রতাপ বলেন, ‘‘অতিরিক্ত লম্বা হওয়ার কারণে আমাকে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কিন্তু সবাই আমাকে উচ্চতার কারণেই চেনে। বাইরে বেরলে কখনও কখনও নিজেকে সেলিব্রিটি মনে হয়।’’ বেরেলির প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রবীন সিং, প্রাক্তন মেয়র সুপ্রিয় অ্যারন, আগ্রার বিজেপি বিধায়ক জিতেন্দ্র ভার্মাও যোগ দিয়েছেন অখিলেশের দলে। সব মিলিয়ে উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর বিরোধীরা।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...