Sunday, June 7, 2026

৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে নয়া দিল্লি ও রেড রোড

Date:

Share post:

আজ ৭৩ তম সাধারণতন্ত্র দিবস(Republic Day) দেশের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে এই দিনটি। আজ দিল্লির(Delhi) রাজপথে বিশেষ এই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীরা(president and prime minister)। অন্যদিকে আজ রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। অনুষ্ঠান উপলক্ষে কলকাতা থেকে জেলা সর্বত্র নিরাপত্তার কড়াকড়ি।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য রেড রোডকে ১১টি জোনে ভাগ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। গতবারের মতো এবারও কোভিডের জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে না। পাশাপাশি রেড রোডে থাকছে ৫টি ওয়াচ টাওয়ার, মোতায়েন হাজারের বেশি পুলিশ কর্মী।

আরও পড়ুন:সাধারণতন্ত্র দিবসে নাশকতা রুখতে কড়া নজরদারিতে ‘গাইড’রা

পাশাপাশি আজ দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান সূচি প্রকাশ এসেছে তা কিছুটা এরকম

সকাল ১০:০৫ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি।
১০:১৫ রাজপথে পৌঁছবেন তিনি।
১০:১৮ মিনিটে রাজপথে পৌঁছনোর কথা উপরাষ্ট্রপতির।
১০:২১- ১০:২৩ মিনিটে রাজপথে পৌঁছবেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী।
১০:২৬ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত।
১০:২৮ জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামকে মরণোত্তর অশোক চক্র প্রদান করবেন রাষ্ট্রপতি।
১০.৩০ আকাশে বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার। একটিতে থাকবে তেরঙ্গা এবং অন্য তিনটিতে থাকবে সেনাবাহিনীর তিনটি শাখার পতাকা। হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি।
১১:৪৪ রাজপথে কুচকাওয়াজ শেষ।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...