Monday, April 6, 2026

Narendra Modi: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস, গেইলকে শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদির

Date:

Share post:

জন্টি রোডস( Jonty Rhodes) ক্রিস গেইলকে(Chris Gayle) প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। জন্টি রোডস, ক্রিস গেইলের ভারতের প্রতি ভালোবাসার কথা সবাই জানে। এমনকি ভারতকে ভালোবেসে জন্টি রোডস তাঁর মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া। জন্টি রোডস এবং গেইলের ভারত প্রেমের প্রতি সম্মান জানাতেই প্রজাতন্ত্র দিবসে তাদেরকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

এদিন মোদির জন্টি রোডসকে টুইট করে লেখেন,” আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এবারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নাম আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভাল সম্পর্কের দূত আপনি।”

উত্তরে জন্টি রোডস পাল্টা টুইট করে ধন‍্যবাদ জানান নরেন্দ্র মোদিকে। টুইটে রোডস লেখেন, “ধন্যবাদ নরেন্দ্র মোদি। যতবার ভারতে গিয়েছি, ততবার নিজেকে নতুন ভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস পালন করেছি।”

জন্টির পাশাপাশি গেইলও শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদির। যা পেয়ে আপ্লুত ক‍্যারিবিয়ান কিংবদন্তি। তিনি বলেন যে, বুধের সকালে তাঁর ঘুম ভেঙেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে। ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে গেইল টুইটারে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এদিন গেইল টুইটারে লিখেছেন, “ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আমার শুভেচ্ছা রইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভেঙেছে। এই বার্তাই আবার প্রমাণ করে দিল যে, তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কথা। ভারতের মানুষও আমার খুব কাছের। ইউনির্ভাস বসের শুভেচ্ছা ও ভালবাসা রইল।”

আরও পড়ুন:Santosh Trophy: করোনার কারণে এবার স্থগিত করা হল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...