Monday, April 13, 2026

Yuvraj Singh: পুত্রসন্তানের বাবা হলেন যুবরাজ

Date:

Share post:

বাবা হলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। মঙ্গলবার রাতে একপুত্র সন্তানের জন্ম দিলেন হেজেল কিচ। সোশ্যাল মিডিয়ায় জানালেন যুবরাজ।

মঙ্গলবার রাতে যুবরাজ টুইট করে লেখেন, “আমাদের সমস্ত অনুরাগী, পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আনন্দিত হচ্ছি যে, আমাদের পুত্রসন্তান হয়েছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের এই খুশি দিয়েছেন। এবং আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য গোপনীয়তা আশা করছি। হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।” একি পোস্ট করেন যুবরাজের স্ত্রী হেজেলও। যুবরাজের পুত্রসন্তান হওয়ার খবরে নেট দুনিয়ায় শুভেচ্ছার ঢল বয়ে যাচ্ছে।

যুববরাজ এবং হেজেল নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে ২০১৫ সালের ১২ নভেম্বর বাগদান সেরে ফেলেছিলেন। আর তাঁরা বিয়ে করেন ২০১৬ সালের ৩০ নভেম্বর।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...