Saturday, April 4, 2026

পর্নোগ্রাফি পছন্দ করে তালিবান (Taliban)! বিস্ফোরক মন্তব্য আফগান পর্নস্টারের 

Date:

Share post:

তালিবান (Taliban) মুখে যাই বলুক, তারাও পর্ন ছবি (Adult movie) দেখে! নয়া আফগান যুগে ক্ষোভ উগরে চাঞ্চল্যকর দাবি করলেন আফগানিস্তানের (Afghanistan) একমাত্র পর্ন তারকা ইয়াসমিনা আলি। জন্ম আফগানিস্তানে (Afghanistan) যদিও বর্তমানে তিনি ব্রিটেনে(UK)। কিন্তু তালিবানি (Taliban)দখলে থাকা জন্মভূমি কে দেখে মন খারাপ তার। ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য তাঁর।

‘আফগান পর্ন’ লিখে সার্চ করলে সবার তাঁর নাম উঠে আসবে, সম্প্রতি এক পডকাস্টে এমনই মন্তব্য করলেন ইয়াসমিনা আলি। এখন আর আফগানিস্তানে (Afghanistan) থাকেন না তিনি। কিন্তু স্বদেশে তালিবানি (Taliban) তান্ডপ দেখে বড় হয়েছেন। তাই সুদূর ব্রিটেনে থেকেও সেই বীভৎসতার কথা ভেবে শিউরে উঠছেন। বিস্ফোরক আফগান পর্ন (Adult movie star) তারকা ইয়াসমিনা আলি একটি অনুষ্ঠানে তালিবানের পর্ন প্রীতির কথা তুলে ধরেন। তিনি বলেন,”ওরা আমার কনটেন্টগুলিকে ঘৃণা করে, কারণ ওরা চায় না পর্নের সঙ্গে আফগানিস্তানের নাম জড়িয়ে যাক। হ্যাঁ, আমি আফগান। তাতে কী? হয়তো তালিবানও আমাকে দেখে। আমি নিশ্চিত ওরা আমার কথা আগেই শুনেছে। এতে অবাক হওয়ার কিছু নেই। একবার ‘আফগান পর্ন’ লিখে সার্চ করুন। আপনারা আমাকেই খুঁজে পাবেন। কেবল ওই দু’টি শব্দ লিখলে আমার নামই আসবে।”

আরো পড়ুন:Sundar Pichai:সিনেমার কপিরাইট ভঙ্গের অভিযোগ, গুগলের সিইও-র বিরুদ্ধে FIR দায়ের

উল্লেখ্য গত শতাব্দীর নয়ের দশকে প্রথমবার আফগানিস্তানের আধিপত্য স্থাপন করে তালিবান। সেই সময় তালিবানি শাসন কেড়ে নেয় মেয়েদের স্বাধীনতা।সেই ঘটনার সাক্ষী ইয়াসমিনা স্পষ্ট করে জানিয়ে দেন যে তাঁর ‘শরীরের’ অধিকার যে কেবল তাঁর নিজেরই। হয়তো তালিবান মনে করেন যে তাঁর শরীর তালিবানি সম্পত্তি, কিন্তু সেটা ভুল , অকপট দাবি ইয়াসমিনার। আফগানিস্তানে মেয়েরা কিছু করতে চাইলেই তালিবানি ফরমান জারি হওয়ার বিরুদ্ধে সোচ্চার ইয়াসমিনা, তাঁর জন্মভূমির বর্তমান অবস্থা নিয়ে হতাশ! নিজের দেশ কে তালিবানের হাতে বন্দী দেখে ভেঙে পড়েছেন আফগানিস্তানের (Afghanistan) একমাত্র পর্ন তারকা ইয়াসমিনা আলি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...