Monday, April 6, 2026

নির্দল প্রার্থী হয়ে গোয়ায় মনোনয়ন জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের পুত্র

Date:

Share post:

বিজেপি টিকিট দেয়নি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের(Manohar Parrikar) পুত্র উৎপল পারিকরকে(Utpal Parrikar)। অতঃপর বৃহস্পতিবার পানজিম আসন থেকে নির্দল প্রার্থী(independent candidate) হিসাবে মনোনয়নপত্র জমা(Nomination File) দিলেন উৎপল। মনোনয়ন জমা দেওয়ার আগে মহালক্ষ্মী মন্দিরে প্রার্থনা করেন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উৎপল পারিকর জানান, “আমি আমার বাবার কাজ অনুসরণ করতে চাই, আমি আমার ২০০ শতাংশ পানজিমের জনগণকে দেব এবং আমি আশা করি তারা আমাকে সমর্থন করবে।” পাশাপাশি নিজের বিষয়ে আত্মবিশ্বাসী উৎপল বলেন, “পানজিমের জনগণের সমর্থন দেখা যাচ্ছে। পানজিমের ভবিষ্যতের জন্য তারা আমাকে ভোট দেবেন।”

আরও পড়ুন:RTPCR টেস্টের খরচ অনেকটাই কমাল রাজ্য সরকার

উল্লেখ্য, বিজেপি থেকে টিকিট না পাওয়ার পর মনোহর পারিকরের পুত্রকে আম আদমি পার্টিতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে সুযোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। যদিও সে প্রস্তাব ফিরিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উৎপল পারিকর।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...