Saturday, April 18, 2026

ঐতিহাসিক টাউন হলে পুর অধিবেশনে সুব্রতর নামে রাস্তা-সংগ্রহশালা তৈরির সিদ্ধান্ত

Date:

Share post:

আজ, শুক্রবার ঐতিহাসিক টাউন হলে (Town Hall) হয়ে গেল কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশন। এটা ছিল নতুন বোর্ডের দ্বিতীয় অধিবেশন। দুপুর আড়াইটে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (late Subrata Mukherjee) নামে কলকাতা (Kolkata) তিলোত্তমার একটি রাস্তা এবং সংগ্রহশালা তৈরির প্রস্তাব আসে। জানা গিয়েছে, ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায় এই বিষয়ে প্রস্তাব এনেছেন অধিবেশনে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাতে সীলমোহর লাগানো হয়।

প্রসঙ্গত, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম পুর বোর্ডের প্রথম মেয়র ছিলেন। এবং তাঁর সময়কালে দক্ষতার সঙ্গে পুরবোর্ড পরিচালনা করেছিলেন সুব্রতবাবু। একইসঙ্গে রাস্তা, ব্রিজ, আলো থেকে পার্ক, কলকাতার একাধিক উন্নয়ন হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে। সবমিলিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদকে মরণোত্তর সম্মান জানাতে মেয়র ফিরহাদ হাকিম নেতৃত্বাধীন বর্তমান পুরবোর্ডের এই উদ্যোগ মনে করা হচ্ছে।

বালিগঞ্জ অঞ্চলের কোনও একটি রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সংলগ্ন ক্লাব সংগ্রহশালা হিসেবে করা যায় কি না, সেই ব্যাপারেও এদিন অধিবেশনে আলোচনা পর বিষয়টি খোঁজখবর নিতে বলা হয়েছে।

আরও পড়ুন- AITC Tripura: ত্রিপুরায় তৃণমূলে যোগ কমিউনিস্ট যমুনা বিশ্বাসের

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...