Monday, April 6, 2026

Weather Forecast: বিদায়বেলায় জমিয়ে ব্যাটিং শীতের, সরস্বতী পুজোতে ফের বৃষ্টি

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়ে এই বছর দফারফা হয়েছে শীতের।তবে বিদায় বেলায় ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। বৃহস্পতিবারের থেকে শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা একলাফে পারদ ৩ ডিগ্রি নেমেছে। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র থেকে সোমবার খেল দেখাবে শীত। ঠান্ডার কামড় টের পাবে বঙ্গবাসী। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আরও পড়ুন:RTPCR টেস্টের খরচ অনেকটাই কমাল রাজ্য সরকার


তবে, ফেব্রুয়ারির শুরুতেই বিদায় নিতে পারে শীত। বাড়তে পারে তাপমাত্রা।ইতিমধ্যেই তামিলনাড়ুর উপরে তৈরি হয়েছে ঘূর্নাবত। তার প্রভাবে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই উত্তুরে বাতাসের বদলে দখানা বাতাস ঢুকবে বলে জানানো হয়েছে। ফলে বঙ্গে বসন্তের আগমন ঘটবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...