Wednesday, June 17, 2026

বিজেপিকে ধ্বংস করার জন্য শুভেন্দু একাই যথেষ্ট, ক্ষোভ উগরে দল ছাড়লেন যুবমোর্চা নেতা

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে (BJP) চরমে গোষ্ঠীদ্বন্দ্ব। জেলায় জেলায় নতুন কমিটির ঘোষণা পরই গৃহযুদ্ধে বেসামাল গেরুয়া শিবির। যতদিন যাচ্ছে বিজেপিতে বিদ্রোহ, অসন্তোষ ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। নব্য, দলবদলু, সুবিধাবাদী, তৎকালকাল, বেনোজলদের ভিড়ে প্রকৃত ও আদি বিজেপিরা দল ছাড়ছেন। এবার সেই তালিকায় নয় সংযোজন হাওড়া (Howrah) জেলার যুব মোর্চার সহ সভাপতি অমিত ভট্টাচার্য (Amit Bhattacharya).

মূলত, বিরোধী দলনেতা (LOP) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) প্রভাব ও তৎকাল গোবিন্দ হাজরাকে (Gobinda Hazra) জেলায় উচ্চপদে নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি দল ছাড়লেন বলে জানিয়েছেন। অমিতের কথায়, ”বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর চামচাদের নিয়ে বিজেপি চালাচ্ছে। পুরনো কর্মীদের ভুলে তৎকাল লোকজনকে যেভাবে দলে গুরুত্ব দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আমি বিজেপি ছাড়লাম।”

এখানেই শেষ নয়। আরও বিস্ফোরক অভিযোগ করে অমিত বলেন, ”দীর্ঘদিন ধরে বিজেপি করছি। কিন্তু এখন আমাদের বাদ দিয়ে ডোমজুড়ে দলবদলু গোবিন্দ হাজরাকে হাওড়া জেলার সহ সভাপতি করা হল। এই গোবিন্দ’র বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। এর আগেও বেশ কিছু ঘটনা নিয়ে অসন্তোষ জানিয়েছিলাম বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। কিন্তু এবার দল ছাড়ার সিদ্ধান্তই নিলাম।” কাজের সুযোগ পেলে আগানিদিনে তৃণমূলে যোগদান করতেও তাঁর কোনও অসুবিধা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন বিদ্রোহী বিজেপি নেতা অমিত ভট্টাচার্য।

আরও পড়ুন- একডালিয়া রোড হোক ‘সুব্রত মুখোপাধ্যায় রোড’, দাবি স্থানীয়দের

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...