Wednesday, June 17, 2026

একডালিয়া রোড হোক ‘সুব্রত মুখোপাধ্যায় রোড’, দাবি স্থানীয়দের

Date:

Share post:

শুক্রবার ঐতিহাসিক টাউন হলে (Town Hall) কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশনে রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (late Subrata Mukherjee) নামে কলকাতা (Kolkata) তিলোত্তমার একটি রাস্তা এবং সংগ্রহশালা তৈরির প্রস্তাব ওঠে। বালিগঞ্জ অঞ্চলের কোনও একটি রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা হতে পারে বলে ইঙ্গিত দেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সংলগ্ন ক্লাব সংগ্রহশালা হিসেবে করা যায় কি না, সেই ব্যাপারেও অধিবেশনে আলোচনা পর বিষয়টি খোঁজখবর নিতে বলা হয়েছে।

তবে একডালিয়ার মানুষজন চাইছেন একডালিয়া রোডর নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই। স্থানীয়রা বলছেন, একডালিয়া আর সুব্রত মুখোপাধ্যায় সমার্থক শব্দ। তাঁকে বাদ দিয়ে একডালিয়া ভাবা যায় না। একডালিয়াতে উনি আসেন ১৯৭১ সালে। দীর্ঘ ৫০ বছর ধরে উনি এখানে থেকেছেন। এই রাস্তা বর্তমানে একডালিয়া রোড নামে পরিচিত। যদিও কয়েক বছর আগে এই রাস্তা পি সি সরকারের নামে করা হয়েছিল। এখন পুরসভা দেখুক কোন রাস্তা তারা নামকরণ করবেন। তবে আমরা চাই একডালিয়া রোডের নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই। পাশাপাশি সংগ্রহশালা তৈরিতে একডালিয়া ক্লাবের একাংশ দিতেও প্রস্তুত তাঁরা।

প্রসঙ্গত, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম পুর বোর্ডের প্রথম মেয়র ছিলেন। এবং তাঁর সময়কালে দক্ষতার সঙ্গে পুরবোর্ড পরিচালনা করেছিলেন সুব্রতবাবু। একইসঙ্গে রাস্তা, ব্রিজ, আলো থেকে পার্ক, কলকাতার একাধিক উন্নয়ন হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে।

আরও পড়ুন- বিজেপি বাঙালি বিরোধী, সুর চড়িয়ে তৃণমূলে ফেরার পথ সুগম জয়ের

 

Related articles

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...