Friday, June 19, 2026

Carona: করোনার নয়া স্ট্রেন ‘নিওকভ’-এর মারণ ক্ষমতা বেশি, সতর্কবার্তা গবেষকদের

Date:

Share post:

করোনার একের পর এক ভ্যারিয়েন্টের জেরে গোটা বিশ্ববাসী যখন জেরবার, তখন করোনার আরও এক স্ট্রেন চিন্তা বাড়াচ্ছে গবেষকদের। ডেল্টা, ওমিক্রন, বিএ.২ নিয়ে যখন আলোচনা চলেছে, সেই সময় নিওকভ-এর খোঁজ মিলল। করোনার এই স্ট্রেন অনেক বেশি প্রাণঘাতী। চিনের বেশ কয়েকজন গবেষক এবার এমনই ইঙ্গিত দিলেন। করোনার এই নয়া স্ট্রেনের উৎসস্থলও কি দক্ষিণ আফ্রিকা? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা জুড়ে নিওকভের খোঁজ শুরু করেছেন গবেষকরা।
নিওকভ প্রসঙ্গে গবেষকরা জানান, করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনের শক্তি অনেক বেশি। নিওকভ ছড়ালে আরও বেশি করে মৃত্যুর সংখ্যা সামনে আসতে পারে। করোনার এই স্ট্রেনের সংক্রমণের মাত্রা যেমন বেশি, তেমনি এটি প্রাণঘাতী বলেও জানান গবেষকরা। সার্স কভ ২-এর মতো শক্তিশালী করোনার এই ভ্যারিয়েন্ট বলে জানা যাচ্ছে। ২০১২ সালে সৌদি আরবে প্রথম সার্স কভ ২-এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
নিওকভ ছড়িয়ে পড়লে, প্রতি ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করছেন গবেষকরা। তবে দক্ষিণ আফ্রিকায় নিওকভের খোঁজ মিললেও, তা মানুষের মধ্যে এখনও সংক্রমণ ছড়ায়নি। বাদুড়ের শরীরে মিলেছে এই স্ট্রেন। ভবিষ্যতে নিওকভের প্রভাব মানুষের শরীরে পড়বে কি না, তা নিয়ে চলছে গবেষণা এখন গবেষণা করছেন।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...